অদ্ভুত হলেও সত্য। সেকদি গ্রামে এক ছেলে মেয়ে পরিনত হয়েছেন। এ নিয়ে উপজেলার সেকদি গ্রামে চলছে তুমুল তোলপাড়। দলে দলে লোক আসছে সে বাড়িতে।
২৭ জানুয়ারি ২০০০ সালে ওই গ্রামে ছেলে হয়ে জন্ম নেন ইয়াছিন আরাফাত নাইম ( বাবু )। সেখানকার পরিবেশে বড় হয়ে উঠেন। কিশোর বয়সে সুবলের আচরণ ছিল মেয়েদের মতো আলতা, শাড়ি, চুড়ি পড়তে তার ভালো লাগতো। এ জন্য পাড়ার বন্ধুরা তাকে হিজরা বলেও হাসাহাসি করতো। বাবুর মনে প্রশ্ন জাগতো সে পুরুষ নাকি মেয়ে। এ নিয়ে দুশ্চিন্তার শেষ ছিলোনা তার।। এর পর ২০২২ সালের জুনে জানতে পাপা যায় যে সে একজন মেয়ে।
মেয়েদের মতো সাজগোজ করতে তার ভালো লাগতো। আর এসব নিয়ে সবাই অনেক চিন্তিত থাকতো। অনেক চেষ্টা করেও তার মেয়েদের মত আচরণ আমরা পাল্টাতে পারেনি। এমন স্বভাব পাল্টাতে সবাই তাকে অনেক গালমন্দও করতো। কিন্তু কোন লাভ হয়নি। অবশেষে ছেলে এখন রুপান্তরিত মেয়েতে।
তার স্থানীয় বন্ধু রবিউল এবং জনি বলেন, ছোটবেলা থেকেই বাবুর কথা ও চলাফেরা মেয়েদের মতো ছিল। এমন স্বভাবের জন্য তাকে নিয়ে অনেকেই হাসাহাসি করতো। পরিবার অনেক চেষ্টা করেও তার এমন স্বভাব বদলাতে পারেনি।
জেলা উদীচীর সাধারণ সম্পাদক সাংস্কৃতি কর্মী জাহিদুল ইসলাম রিয়াদ মনে করেন, বাবুর পরিচয় সে একজন মানুষ। তার ইচ্ছা, তার স্বপ্ন পূরণ করতে সমাজের সব মানুষের এগিয়ে আসা উচিৎ। তাকে কটাক্ষ না করে তাকে সহযেগিতা করা উচিৎ। তার সমঅধিকার নিশ্চিত হবে সমাজে এটাই প্রত্যাশা করি।
