মাটির ব্যাংকে টাকা জমিয়ে অনেকেই শখের জিনিস কেনেন। তাই বলে আড়াই লাখেরও বেশি টাকা জমিয়ে প্রেমিকাকে শখের মোটরসাইকেল কিনে দেওয়ার কথা সহজে শোনা যায় না। সুনে অবাগ লাগলেও এটাই সত্যি।
তবে, এমনই এক কাণ্ড ঘটিয়েছেন বাংলাদেশের চাঁদপুর জেলার সেকদি গ্রামের এক তরুণ। এই তরুনের নাম আহাম্মেদ জনি। তার বয়স ২৩।তার গ্রামের নাম সেকদি। ছেলেটি প্রত্যাশী স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দেয়। পরে তার পার্শবর্তী একটি কলেজে ভর্তি হয়। কিছু দিন কলেজে যায়। পরে সে কলেজ যাওয়া বন্ধ করে দেয়। এর কিছু দিন পর সে কাজের উর্দ্দেশে ঢাকায় পাড়ি জমায়।
বাংলাদেশের গণমাধ্যম টাইমস অব বাংলা জানায়, সোমবার (০৪ জুলাই) আহাম্মেদ জনি নামে ওই তরুণ পাঁচ বছর ধরে জমানো টাকা দিয়ে স্বপ্নের মোটরসাইকেল কিনে দিলো তার প্রেমিকাকে। সে জানায় যে এ টাকা জমাতে তার পাঁচ বছরের মতো সময় লেগেছে।
জানা গেছে ০৪ জুলাই ২০২২ তারিখ রোজ সোমবার সকাল ১১ টার দিকে আজাদ মোটরের একটি শোরুম থেকে “ভি-১৫০” মডেলের বাইকটি কিনে দেয়। পরে শোরুমের পাঁচজন সদস্য ও চার বন্ধু মিলে সবগুলো জমানো টাকা তুলে দেন আজাদ শোরুমের মালিক জাহিদুল ইসলাম রিয়াদের হাতে। জনির এই উপহার পেয়ে তার প্রেমিকা খুবই খুশি। সে বলে যে এই উপহার পেয়ে এতটাউ খুশি যে তা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না।
বাংলাদেশের সংবাদ সংস্থার সময় নিইজ এক টুইটার পোস্টে শেয়ার করেছে, ২৩ বছর বয়সী জনি এই কাণ্ড ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে।


